বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

ওসির সামনে ৫ লাখ টাকা চাঁদা দাবি, নাটোরে সেই যুবদল নেতা জেলে

নাটোর প্রতিনিধি ০১ মার্চ ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০১ মার্চ ২০২৬ ১০:৫৯ অপরাহ্ন
ওসির সামনে ৫ লাখ টাকা চাঁদা দাবি, নাটোরে সেই যুবদল নেতা জেলে

নাটোরের গুরুদাসপুরে হাট ইজারা নেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে ওসি ও সরকারি কর্মকর্তাদের সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করা সেই যুবদল নেতা রাকিবুর রহমান রাজাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে তাকে শনিবার ২৮ ফেব্রুয়ারি  দুপুরে নাজিরপুর বাজার থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। 


রাজা স্থানীয় সংসদ সদস্য আব্দুল আজিজের আস্থাভাজন হিসেবেই এলাকায় বেশি পরিচিত বলে জানা গেছে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের সভা কক্ষে হাটবাজার ইজারা সংক্রান্ত আলোচনা সভা শেষে হাট ইজারাদার ওবায়দুল ইসলাম তপুকে পাঁচ লাখ টাকা চাঁদার দাবি করাকে কেন্দ্র করে করা একটি এজাহারের সূত্র ধরে রাকিবুর রহমান রাজাকে গ্রেপ্তার করা হয়। 


এ বিষয়ে ডিবির অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, গুরুদাসপুর থানায় দায়ের করা ওবায়দুল ইসলাম তপুর অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে রাজাকে নাজিরপুর বাজার থেকে গ্রেফতার  করে নাটোর  আদালতে প্রেরণ করা  হয়েছে। 


নাটোর কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, চাঁদাবাজি সংক্রান্ত একটি মামলায় রাকিবুর রহমানকে রোববার দুপুরের দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট  তৌহিদুর রহমান এর আদালতে হাজির করে জামিন চাওয়া হয়। পরে আদালত তার জামিনামঞ্জর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।