সোমবার, জুন ২২, ২০২৬

নগরীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায় গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক ০২ মার্চ ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০২ মার্চ ২০২৬ ১১:৪১ পূর্বাহ্ন
নগরীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায় গ্রেফতার

র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল রোববার (১মার্চ) সন্ধ্যা ৭.৪০ ঘটিকায়  মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর মোড় সংলগ্ন ডকইয়ার্ড মাঠে অখিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

ধৃত ব্যক্তিরা হলো-  নগরীর দাসপুকুর বউ বাজারে এলাকার নূর আলমের ছেলে সিয়াম ইসলাম (২ঁ৭) এবং বিলসিমলার মৃত মনতাজ মিয়ার ছেলে রশিদ মিয়া (৪৫)। আসামীদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট-২২৯৯ পিস, ইয়াবা-২১৫ পিস, গাঁজা-৮০ গ্রাম ও নগদ টাকা ২ হাজার ২০০ টাকা জব্দ করা হয়। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তিতে জানিান হয়, ধৃত আসামিদদ্বয় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজা বিভিন্ন উপায়ে অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী সহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। 

আসামিদদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।