মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নিহত হয়েছেন খামেনির স্ত্রীও

সোনার দেশ ডেস্ক ০২ মার্চ ২০২৬ ১০:০৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০২ মার্চ ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
নিহত হয়েছেন খামেনির স্ত্রীও

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরদিন তার স্ত্রীও নিহত হয়েছেন।


সোমবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য জানানো হয়েছে।


এর আগে শনিবারে ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবর দেয় ইরানের সংবাদ মাধ্যমগুলো।


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন “ইতিহাসের অন্যতম খারাপ মানুষ খামেনি মারা গেছেন”।


এদিকে, রাশিয়া ও চীন আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।


তথ্যসূত্র: বিবিসি বাংলা