সোমবার, জুন ২২, ২০২৬

ভোলাহাটে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০২ মার্চ ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০২ মার্চ ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
ভোলাহাটে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।


সোমবার (০২ মার্চ) সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুন্সিগঞ্জ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


আটককৃত নারী মুন্সিগঞ্জ গ্রামের বাবলুর স্ত্রী মোসা. রুবিনা খাতুন (৩৯)। 


ডিএনসি সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তির কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক  মামুনুর রশিদ বাদী হয়ে ভোলাহাট থানায় একটি  মামলা দায়ের করেন।


ভোলাহাট থানার অফিসার ইনচার্জ একরামুল হোসাইন ভোলাহাট থানায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।