সোমবার, জুন ২২, ২০২৬

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকা অপরিসীম : আব্দুল আজিজ এমপি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ০২ মার্চ ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি ০২ মার্চ ২০২৬ ১০:৩৬ অপরাহ্ন
শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকা অপরিসীম : আব্দুল আজিজ এমপি

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. আব্দুল আজিজ বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকরা শ্রেণিতে পাঠ্যপোকরণ ব্যবহার করে আন্তরিকভাবে বিভিন্ন কৌশল অবলম্বন করে পাঠ দিলে সহজেই শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটবে।


শিক্ষকদের শুধু বিদ্যালয়ে আসা-যাওয়া নয়, তাদের দায়িত্ব শিশুদের আলোকিত করে গড়ে তোলা। যে জাতি যতো শিক্ষিত, সে জাতি ততো উন্নত। সোমবার (২ ফেব্রুয়ারি) নাটোরের বড়াইগ্রাম উপজেলা অডিটরিয়ামে উপজেলার প্রাথমিক শিক্ষা পরিবারের সাথে মতবিনিময় ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ও ক্রেস্ট উপহার দেওয়া হয়।  


উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আলফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হেলাল উদ্দিন, প্রধান শিক্ষক আজাহার আলী, কামাল হোসেন, শফিকুল ইসলাম ও তপতী রানী সরকার, সহকারী শিক্ষক সেলিম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ৯৬ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।