মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ০২ মার্চ ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ০২ মার্চ ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
পুঠিয়ায় ৩ সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সার সংকট নিরসন ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অনিয়মের দায়ে তিনজন সার ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


সোমবার (০২ মার্চ ) পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  লিয়াকত সালমানের নেতৃত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার-এর সার্বিক সহযোগিতায় পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়ন-এর কার্তিকপাড়া বাজার এলাকায় অবস্থিত সার দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।


অভিযানকালে কৃষকদের কাছে সার সরবরাহ না করা এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে তিনটি সার দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মজুতকৃত সার সরকারি মূল্যে কৃষকদের মাঝে বিক্রয় নিশ্চিত করা হয়।


এ সময় কৃষকরা তাদের প্রয়োজন অনুযায়ী দোকান থেকে সার সংগ্রহ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।


উপজেলা  নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  লিয়াকত সালমান  জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।