সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদীতে প্রিন্টিং প্রেস মালিকের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ টাকা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৩ মার্চ ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি ০৩ মার্চ ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
ঈশ্বরদীতে প্রিন্টিং প্রেস মালিকের বাড়ি পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ টাকা

পাবনার ঈশ্বরদীতে অগ্নিকান্ডে ‘অলটেক কম্পিউটার ও প্রিন্টিং’ প্রেসের মালিক ও স্থানীয় বিভিন্ন সংবাদপত্রের মুদ্রাকর আমিনুল ইসলাম ডালিমের বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এতে তার দুই বাড়ির দুটি কক্ষ পুড়ে ভস্মীভূত হয়েছে। সোমবার (০২ মার্চ) রাত ৮টার দিকে পৌর শহরের মধ্যঅরণকোলা আলহাজ্ব ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় প্রেস মালিকের স্ত্রী ও ছেলে আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অগ্নিকান্ডে ঘরের সকল আসবাবপত্র, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছুই আগুনে পুড়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 


প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, এলাকার মানুষ এশার ও তারাবীর নামাজ পড়ার জন্য বের হলে ডালিমের ঘর থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে। চিৎকার শুনে আত্মীয়-স্বজন ও আশপাশের লোকজন ছুটে আসেন। দ্রুত আগুন বাড়ির দুই কক্ষে ছড়িয়ে পড়ে।


আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, মালামালসহ দুই কক্ষ পুড়ে ভষ্মীভূত হয়। পরে ঈশ্বরদী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।


ঈশ্বরদী ফায়ার সার্ভিস এন্ড ওয়্যারহাউস ইনচার্জ মীর আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।