মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

উল্লাপাড়ায় ইয়াবাসহ দুই ইউটিউবার আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি ০৩ মার্চ ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিরাজগঞ্জ প্রতিনিধি ০৩ মার্চ ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
উল্লাপাড়ায় ইয়াবাসহ দুই ইউটিউবার আটক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩ পিচ ইয়াবাসহ দুই ইউটিউবারকে আটক করেছে পুলিশ। পরে ৫০০ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রামামান আদালত।


মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার শ্যামলীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।


দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নাগরোহা দক্ষিনপাড়ার শাহ আলমের ছেলে তানভীর আহম্মেদ মিঠু (২৮) ও একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মো: আশিক (১৯)।


উল্লাপাড়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ইউটিউবারকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাসী করে আশিকের কাছ থেকে ৩পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এরপর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফের ভ্রাম্যমান আদালতে তাদের ১ মাস করে কারাদন্ড, ৫০০ করে টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৩ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন। উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।