সোমবার, জুন ২২, ২০২৬

হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের রাবির ২য় কার্যনিবাহী কমিটি ঘোষণা

রাবি প্রতিবেদক ০৩ মার্চ ২০২৬ ১১:২২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০৩ মার্চ ২০২৬ ১১:২২ অপরাহ্ন
হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশনের রাবির ২য় কার্যনিবাহী কমিটি ঘোষণা

হেলথ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২য় পূর্ণাঙ্গ কার্যনিবাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইশতিয়াক আহমেদ রাফি ও সাধারণ সম্পাদক হিসেবে রসায়ন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অহিদুল ইসলাম মিনা দায়িত্ব পেয়েছেন।


মঙ্গলবার (৩ মার্চ) “এইচএফএসএ কমিটি হ্যান্ডওভার অ্যান্ড ইফতার মাহফিল- ২০২৬”- এ সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম, প্রফেসর ড. রেজাউল করিম, প্রফেসর ড. আজিজুর রহমান ও সাবেক সভাপতি মো: আরিফুল ইসলামের অনুমোদিত ২য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। 


৩৯ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি ফার্মেসি বিভাগের মো. রাকিব রায়হান, মো. সোহান, পদার্থবিজ্ঞানের আক্তারুজ্জামান রাফি, ফার্মেসি বিভাগের ফারহানা খাতুন যুথি এবং মোছা. মাইশা মনোয়ারা; যুগ্ম সাধারন সম্পাদক রসায়ন বিভাগের নুসরাত ইসলাম আয়শা, পরিসংখ্যান বিভাগের মো. মাসুদ এবং ফার্মেসি বিভাগের মঞ্জুমা আক্তার পিংকি।


এছাড়া অপারেশনাল কো-অর্ডিনেটর ফার্মেসি বিভাগের আদিত্য বিশ্বাস বকুল, মাইক্রোবায়োলজি (অ্যাফিলিয়েটেড) বিভাগের রাজিব আহমেদ, আব্দুল্লাহ ফয়সাল এবং রসায়ন বিভাগের সৈয়দ রাহিমুল ইসলাম।


ফাইন্যান্স কো-অর্ডিনেটর ফার্মেসি বিভাগের মুনতাসিরুল ইসলাম জিহান, অফিস কো-অর্ডিনেটর আরজুমাম আদনান, আইটি কো-অর্ডিনেটর মৃৎশিল্প বিভাগের দিলারা মাহমুদা যুথি, কন্টেন্ট রাইটিং এন্ড ক্রিয়েশন কো-অর্ডিনেটর মিসকাতুল মেহজাবিন মুমু এবং মোছা. রিফা তাসনিয়া; পাবলিসিটি ্ ব্র্যান্ডিং কো-অর্ডিনেটর নিশাত আয়েশা এবং মো. জাকারিয়া ইসলাম রনি।


সদ্য সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলাম তার বক্তব্যে বলেন, শুধু অশিক্ষিত বা অল্প শিক্ষিত মানুষ নয়, বরং উচ্চ শিক্ষক মানুষদের মধ্যেও স্বাস্থ্য ও খাদ্য বিষয়ে  সচেতনতা খুবই কম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষদের স্বাস্থ্য সচেতনতা ও খাদ্য নিরাপত্তা রক্ষা কাজ করার লক্ষ্য আমরা যাত্রা শুরু করেছিলাম। আমরা কমিটি গঠন ও আমাদের লক্ষ্য অর্জনে গত একবছর সফলতার সাথে কাজ করেছি এবং আমাদের কার্যক্রম সামনে আরো বেগবান হবে এবং চলমান থাকবে।


উপদেষ্টা ড. ইফতেখারুল আলম মাসুদ বলেন, বর্তমান সময়ে নিরাপদ স্বাস্থসম্মত খাবার নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ, এই পরিস্থিতিতে উক্ত সংগঠনের গৃহীত উদ্যোগগুলো সত্যিই প্রশংসনীয়।


আরেক উপদেষ্টা ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবিব বলেন, বর্তমানে মানসিক ও শারিরীক স্বাস্থ বজায় রাখা একান্ত গুরুত্বপূর্ণ। তিনি সংগঠনের বিগত আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন এবং পরবর্তীতে এরকম আরো উদ্যোগের জন্য উৎসাহিত করেন,। পাশাপাশি অনুষ্ঠানে অন্যান্য উপদেষ্টামন্ডলী তাঁদের গুরুত্বপূর্ণ মতামত ব্যাক্ত করেন। 


নব নির্বাচিত সভাপতি মো. ইশতিয়াক আহমেদ রাফি জানান, তাদের সংগঠনটি সম্পূর্ণ সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন এবং বিগত একবছরে তাদের সংগঠনের পক্ষ থেকে অসংখ্য সেবামূলক ও সচেতনতামূলক কার্যক্রম করা হয়েছে। তিনি ভবিষ্যতেও এরকম কার্যক্রম পরিচালনা করার আশাবাদ ব্যাক্ত করেন। 


উল্লেখ্য, গতবছরের ৩ মার্চ যাত্রা শুরু করে সংগঠনটি। হেলথ ক্যাম্পেইন, ফুড স্টল মনিটরিং, মেডিকেল টেন্ট ও হেল্প সেন্টার স্থাপন, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, অ্যাডমিশন হেল্প ডেস্ক, সচেতনতামূলক র‌্যালীসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন তারা।