সোমবার, আগস্ট ২৪, ২০২৬

উপসাগরীয় দেশগুলোতে কত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান?

সোনার দেশ ডেস্ক ০৪ মার্চ ২০২৬ ১২:২৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৪ মার্চ ২০২৬ ১২:২৫ অপরাহ্ন
উপসাগরীয় দেশগুলোতে কত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান?
ছবি: রয়টার্স

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহু পুরোনো বিরোধ গত শনিবার নতুন মাত্রা পেয়েছে। সেদিন ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দু’পক্ষের এ পুরোনো শত্রুতা নতুন করে প্রকাশ্য সামরিক সংঘাতে রূপ নিয়েছে।

ইরান পাল্টা জবাবে উপসাগরীয় কয়েকটি দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় দেশগুলোতে কত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, তার পরিসংখ্যান দিয়েছে সেই দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রণালয়।

সংযুক্ত আরব আমিরাত:

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-

ইরানের ১৮৬ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে আরব আমিরাতের আকাশে

১৭২ টি ক্ষেপণাস্ত্র ঠেকানো হয়েছে

১৩ টি ক্ষেপণাস্ত্র সমুদ্রে পড়েছে।

১ টি ক্ষেপণাস্ত্র আরব আমিরাতের মাটিতে পড়েছে।

ড্রোন-

৮১২ টি ড্রোন শনাক্ত হয়েছে।

৭৫৫ টি ঠেকানো হয়েছে

৫৭ টি ড্রোন আরব আমিরাতের মাটিতে পড়েছে।

কাতার:

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-

১০১ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে

৯৮ টি ক্ষেপণাস্ত্র ঠেকানো হয়েছে

ড্রোন-

৩৯ টি ড্রোন শনাক্ত হয়েছে।

২৪ টি ড্রোন ঠেকানো হয়েছে।

ক্রুজ ক্ষেপণাস্ত্র-

৩ ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং ঠেকানো হয়েছে।

যুদ্ধবিমান:

২ টি সুখোই সু-২৪ যুদ্ধবিমান শনাক্ত করে তা ঠেকানো হয়েছে।

বাহরাইন:

ক্ষেপণাস্ত্র-

৭৩ টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

ড্রোন-

৯১ টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

কুয়েত:

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-

১৭৮ টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তা ঠেকানো হয়েছে।

ড্রোন-

৩৮৪ টি ড্রোন শনাক্ত করে ঠেকানো হয়েছে।

তথ্যসূত্র: বিডিনিউজ