সোমবার, জুন ২২, ২০২৬

পোরশায় সর্বনিম্ন ফিতরা ৮০টাকা নির্ধারণ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ০৪ মার্চ ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ০৪ মার্চ ২০২৬ ০১:৪৩ অপরাহ্ন
পোরশায় সর্বনিম্ন ফিতরা ৮০টাকা নির্ধারণ

নওগাঁর পোরশায় চলতি বছর জনপ্রতি সদকাতুল ফিতরা সর্বনিম্ন ৮০ ও সর্বোচ্চ ২৬২০টাকা নির্ধারণ করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধায় পোরশা আল জামি’আতুল আরাবিয়া দারুল হিদায়া’র (পোরশা বড় মাদ্রাসা)  শিক্ষা সচিব মুফতী মাওলানা মো: মোস্তাফিজুর রহমান কাসেমী ও মুফতী মাওলানা মো: ফজলুল হক এবং মুফতী আব্দুল আলীমের স্বাক্ষরিত মাদ্রাসার ফাতওয়া ও ইসলামি আইন গবেষনা বিভাগ থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান সময়ে গম, আটা, যব, পনির, খেজুর ও কিসমিস এর কেজি প্রতি দাম নির্ধারণ পূর্বক এ ফেতরা নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে সর্বনিম্ন গমের দাম ৪৮টাকা কেজি দরে ১কেজি ৬৩৫গ্রাম গমের দাম ৭৮.৪৮টাকা হয়।

আদায়ের সুবিধার্থে সর্বনিম্ন ফেতরা করা হয়েছে ৮০টাকা। অপরদিকে সর্বোচ্চ ১কজি কিসমিস এর দাম ৮০০টাকা দরে ৩কেজি ২৭০গ্রাম কিসমিসের দাম ২৬১৬টাকা হয়। আদায়ের সুবিধার্থে সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে ২৬২০টাকা।