রাবি ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের নতুন সভাপতি ড. মাহবুবুর রহমান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) রাবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক আদেশে বিষয়টি জানানো হয়।
আদেশে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩-এর ১ম স্ট্যাটিউট-এর ৩(১) ধারা মোতাবেক রাজশাহী বিশ্ববিদ্যালয় ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান-কে আগামী ০১-০৪-২০২৬ তারিখ থেকে তিন বছরের জন্য ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সভাপতি নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি প্রতিমাসে ৬ হাজার টাকা হারে সম্মানী পাবেন।
উল্লেখ্য, প্রফেসর ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর ইতালির মিলান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি এবং সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয় থেকে ও কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয় থেকে দুইটি পোস্টডক করেছেন।