সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৪ মার্চ ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৪ মার্চ ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক আইনের একটি  মামলায় মাহিদুর রহমান নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন  কারাদণ্ড, একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।


বুধবার (৪ মার্চ)  বিকালে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামীর অনুপস্থিতে (পলাতক)  রায় প্রদান করেন।  মাহিদুর শিবগঞ্জের  কানসাট শিবনগরের ফজলুর রহমানের ছেলে।


রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ৭ জুলাই চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে নিজ বাড়ি থেকে ২৫০ পিস নেশাজাতীয়  বুপ্রেনরফিন ইনজেকশন সহ আটক হন মাহিদুর। এ ঘটনায় ওইদিন র‌্যাবের উপ-পরিদর্শক  হাফিজুর রহমান শিবগঞ্জ থানায় মামলা করেন।  


২০২১ সালের ৩১  আগষ্ট মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক জুয়েল ইসলাম অভিযোগপত্র জমা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক উক্ত রায়ে আসামি কে  দণ্ডিত করেন।