সোমবার, জুন ২২, ২০২৬

পোরশায় সিসিডিবি’র প্রকল্প অবহিতকরণ সভা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি ০৪ মার্চ ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি ০৪ মার্চ ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
পোরশায় সিসিডিবি’র প্রকল্প অবহিতকরণ সভা

নওগাঁর পোরশায় বেসরকারি সংস্থা সিসিডিবি’র ডাব্লিউওয়াইএল-টিসিআর নামক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মামুনূর রশিদ ও উপজেলা প্রাণী সম্পদক কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন সিসিডিবি’র উপজেলা কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ, প্রোগ্রাম অফিসার মি: নির্মল টুডু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ছাওড় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ।