রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া
রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ইফতার ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে রাজশাহী কলেজের মুসলিম ছাত্রাবাসের শিক্ষার্থীদের নিয়ে ছাত্রাবাস মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী কলেজ শাখা পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন হয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী ও উপাধ্যক্ষ আবু মো. ইউনুছ আলী, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বারিক মৃধা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রুবায়েত-ই-আফরোজ।
রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব আমিনুল ইসলাম। এছাড়াও যুগ্ম আহ্বায়ক রাশিকুজ্জামান প্রীতম, কাউসার হামিদ ও মুজাহিদ আরাফাতসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।