নওগাঁর নজিপুর পৌর জামায়াতের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নওগাঁর পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর জামায়াতের ৩ নং ওয়ার্ডের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ মার্চ নজিপুর সিদ্দিকীয়া ফাজিল মাদরাসা ময়দানে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ৩নং ওয়ার্ড জামায়াতের আমীর আতাউর রহমান এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের নওগাঁ জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত পত্নীতলা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাওলানা হাবিবুর রহমান।
উক্ত অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের নেতা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডাঃ শামসুল আলম, নজিপুর পৌর আমীর মাওলানা মোফাচ্ছেল হক, নজিপুর পৌর নায়েবে আমীর মোঃ আতোয়ার হোসেন, পত্নীতলা উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা হারুনর রশিদ, নজিপুর পৌর যুব বিভাগের সভাপতি জোনায়েদ আহমেদ, ৩ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ আব্দুর নূর প্রমুখ।
এসময় দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর জামায়াতে ইসলামী ও ১১ দলের নেতাকর্মীগণ।