সোমবার, জুন ২২, ২০২৬

অনুমোদনহীন স্যানিটারি ন্যাপকিন কারখানায় বিএসটিআই’র অভিযান”

সংবাদ বিজ্ঞপ্তি ০৫ মার্চ ২০২৬ ১২:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৫ মার্চ ২০২৬ ১২:১২ অপরাহ্ন
অনুমোদনহীন স্যানিটারি ন্যাপকিন কারখানায় বিএসটিআই’র অভিযান”

বুধবার (৪ মার্চ) নগরীর পবা উপজেলায় জেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স এন এস মেডিকেল ইন্টারন্যাশনাল, বায়া বাজার, পবা রাজশাহী-কে বিএসটিআই’র অনুমোদন,পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত পণ্য উৎপাদন/মোড়কজাত করার অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়; এছাড়াও স্যানিটারি ন্যাপকিন তৈরির সকল কাচামাল জব্দ ও ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল মোমিন পরবর্তীতে বিএসটিআই হতে অনুমোদন ব্যতিরেকে এ ধরনের পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা প্রদান করেন।

এ ছাড়াও একই এলাকার মেসার্স বাঁধন দইঘর কে বিএসটিআই’র গুণগত মান সনদ ব্যতীত অস্বাস্থ্যকর পরিবেশে ‘ফার্মেন্টেড মিল্ক (দই)’ উৎপাদনও বিক্রি-বিতরণ করায় প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকাসহ মোট ২টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন মোহাম্মদ মেহেদী হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), পবা, রাজশাহী। এছাড়াও বিএসটিআই রাজশাহী অফিসের কর্মকতা মো. আজিজুল হাকিম, সহকারী পরিচালক (মেট্রোলজি) এর নেতৃত্বে জনাব জুনায়েদ আহমেদ, ফিল্ড অফিসার (সিএম),জনাব মেহেদী হাসান পরিদর্শক (মেট্রোলজি)এবংজনাব মো. মসফিকুল হাসান, পরিদর্শক (মেট্রোলজি) ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।