মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

রাণীনগরে জমিয়তে উলামায়ের ইফতার

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ০৫ মার্চ ২০২৬ ১২:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ০৫ মার্চ ২০২৬ ১২:১৫ অপরাহ্ন
রাণীনগরে জমিয়তে উলামায়ের ইফতার

নওগাঁর রাণীনগরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার চকাদিন চককুতুব সুবহানিয়া দারুল উলুম মাদ্রাসা প্রাঙ্গনে জমিয়তে

উলামায়ে ইসলাম বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখা ও চকাদিন মাদ্রাসা এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ রাণীনগর উপজেলা শাখার সভাপতি মাও: কাজী মো: মোজাফ্ফর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শেখ মো: রেজাউল ইসলাম রেজু।

এছাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মো: এছাহক আলী, মাদ্রাসার মুহতামিম মুফতি মো: আব্দুর রউফ, মাদ্রাসার শিক্ষক মুফতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণে এক দোয়া

অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় প্রধান অতিথি নওগাঁ-৬ আসনের মধ্যে সবচেয়ে বড় ক্বওমী মাদ্রাসা ও এতিমখানাটির উন্নয়ন করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণের কথা জানান।