মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ইরানে ১২০ ঘণ্টা ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

সোনার দেশ ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ১০:০৯ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
ইরানে ১২০ ঘণ্টা ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
প্রতীকী ছবি

ইরানে টানা ১২০ ঘণ্টার বেশি সময় ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। দেশটির ইন্টারনেট সংযোগ এখন স্বাভাবিক সময়ের মাত্র ১ শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে নেটওয়ার্ক পর্যবেক্ষণকারী স্বতন্ত্র সংস্থা নেটব্লকস।


সংস্থাটি আরও অভিযোগ করেছে, ইরানের টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলো বর্তমানে স্বৈরতান্ত্রিক আচরণ করছে। যারা বিশ্বজুড়ে বিস্তৃত মূল ইন্টারনেটে প্রবেশের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছে এসব কোম্পানি।


দেশজুড়ে দীর্ঘস্থায়ী এই ব্ল্যাকআউটের ফলে ইরানের অভ্যন্তরে বর্তমানে ঠিক কী ঘটছে, সে সম্পর্কে পূর্ণাঙ্গ কোনও চিত্র পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।


তথ্যসূত্র: সিএনএন, বাংলাট্রিবিউন