সোমবার, জুন ২২, ২০২৬

রাশিয়ার কাছে অস্ত্র চায়নি ইরান: মস্কো

সোনার দেশ ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৫ মার্চ ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
রাশিয়ার কাছে অস্ত্র চায়নি ইরান: মস্কো

চলমান যুদ্ধে রাশিয়ার কাছে অস্ত্র সরবরাহ চেয়ে কোনো অনুরোধ করেনি ইরান। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছেন, চলমান সংঘাতের সময় ইরান রাশিয়ার কাছে অস্ত্র পাঠানোর জন্য কোনো আবেদন করেনি।


একজন সাংবাদিক পেশকভের কাছে জানতে চান, মস্কো কি ইরানকে অস্ত্রসহ কোনো সামরিক সহায়তা দেবে? জবাবে পেশকভ বলেন, “এই ক্ষেত্রে ইরানের পক্ষ থেকে কোনো অনুরোধ আসেনি। আমাদের অবস্থান সবার কাছেই স্পষ্ট এবং এ বিষয়ে কোনো পরিবর্তন হয়নি।”


গত বছর ইরান ও রাশিয়া ২০ বছরের একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছিল, যার আওতায় ইরানকে সামরিক সহায়তা দিতে পারে পুতিনের দেশ।


রাশিয়া বর্তমানে ইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে দুটি নতুন পারমাণবিক ইউনিট নির্মাণ করছে।


অন্যদিকে, ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছে, যা ইউক্রেন বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া।


তথ্যসূত্র: আলজাজিরা, রাইজিংবিডি