সান্তাহার পৌর বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সান্তাহার পৌর শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বগুড়া জেলার সান্তাহার পৌর এলাকার ফারিস্তা পার্কে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
পৌর বিএনপি আয়োজিত এ ইফতার মাহফিলে সান্তাহার পৌরসভা, সান্তাহার ইউনিয়ন ও আদমদীঘি উপজেলা সহ বগুড়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী, সমর্থক, সাংবাদিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে প্রায় তিন সহস্রাধিক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
সান্তাহার পৌর বিএনপির সভাপতি, বগুড়া জেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন-এর সভাপতিত্বে এবং সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু-এর সঞ্চালনায় ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।
এসসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, “দীর্ঘ ১৭ বছর বগুড়া জেলায় তেমন কোন উন্নয়ন হয়নি, এখন থেকে আমার এলাকায় কোন কাচা রাস্তা থাকাবেনা”।