সোমবার, জুন ২২, ২০২৬

পত্নীতলায় ২শো উপকারভোগী পেলো ৪শো ছাগল ও নির্মাণ সামগ্রী

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০৫ মার্চ ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০৫ মার্চ ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন

নওগাঁ পত্নীতলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের উদ্যোগে ২০০ জন উপকারভোগী পেয়েছেন প্রত্যেকে ২টি করে ছাগল, এক বস্তা খাবার, ২৫ কেজি দানাদার খাদ্য এবং গৃহ নির্মাণের জন্য ২ টি টিন, ৪ টি পিলার ও প্লাস্টিক ম্যাট।


বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় পত্নীতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৪৭ নওগাঁ-২ আসনের এমপি ও জামায়াতের নেতা মো: এনামুল হক।


উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, নজিপুর পৌর জামায়াতের আমীর মাওলানা মোফাচ্ছেল হক ও সেক্রেটারী আব্দুর রউফ, পত্নীতলা উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী হারুন অর রশিদ, উপজেলা জামায়াতের সদস্য রাকিবুল হাসান, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।


উক্ত প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বাবলম্বিতা, খাদ্য নিরাপত্তা এবং গৃহস্থালির মান উন্নয়নের লক্ষ্য রাখা হয়েছে।


উপকারভোগীরা বলেন, “এ ধরনের সহায়তা আমাদের জীবনে আশার আলো এনে দেয় এবং স্বাবলম্বী হওয়ার পথে বড় সহায়ক।”