মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নগরীতে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৫ মার্চ ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৫ মার্চ ২০২৬ ১১:৩৬ অপরাহ্ন
নগরীতে একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে কাটাখালী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার টাংগন মধ্যপাড়া গ্রামের মৃত সাখাওয়াত হোসেনের ছেলে মো. জাহিদ হাসান (৩০)।


বুধবার (৪ মার্চ ) রাত সাড়ে ১২টায় কাটাখালী থানা পুলিশ টাংগন মধ্যপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জাহিদকে আটক করে। পরে আসামির দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৪ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র কাটাখালী থানায় ৫টি মাদক এবং বিশেষ ক্ষমতা আইনে কাটাখালী ও চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানায় আরও ২টি মামলাসহ মোট ৭টি মামলা চলমান রয়েছে।


গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।