মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নিজ অর্থায়নে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ওষুধ নিয়ে হাজির হলেন এমপি চাঁদ

চারঘাট প্রতিনিধি ০৫ মার্চ ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ০৫ মার্চ ২০২৬ ১১:৪৫ অপরাহ্ন
নিজ অর্থায়নে উপজলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ওষুধ নিয়ে হাজির হলেন এমপি চাঁদ

নিজস্ব অর্থায়নে জীবন রক্ষাকারী বিপুল পরিমান ওষুধ নিয়ে রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্য কমপ্লেক্সে হাজির হলন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনর সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। দীর্ঘদিন ধরে হাসপাতাল চিকিৎসা নিতে আসা রোগীদের কথা বিবেচনা করে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। 


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪ দিন আগে চারঘাট উপজলা স্বাস্থ্য  কমপ্লেক্স পরিদর্শন যান সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এসময় হাসপাতাল চিকিৎসা নিতে আসা রোগীরা ওষুধ না পাওয়ার অভিযোগ তুলেন এমপি আবু সাইদ চাঁদের কাছে । পরে তিনি পুরো হাসপাতাল পরিদর্শন করে বলেন, প্রতিদিন হাসপাতাল পরিষ্কার  পরিচ্ছনতা বজায় রাখাসহ সরকারিভাবে ওষুধ বরাদ্দের খোঁজ-খবর নেন।


পরে তিনি নিজ থেকে রোগীদর সমস্যা সমাধানর লক্ষ্যে বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যার আগে বিপুল পরিমাণ ওষুধ নিয় নিজেই হাসপাতালে হাজির হোন। নিজ তহবিল থেকে এক লক্ষ ৭৫ হাজার টাকার ওষুধ হাসপাতালের পক্ষে ওষুধগুলো গ্রহণ করেন জরুরি বিভাগ দায়িত্বরত চিকিৎসক ডা. লুমা বিনতে হাসান। 


এসময় তিনি বলন, ওষুধের জন্য আমার এলাকার একজন মানুষও যেন কষ্ট না পায়। কোন মানুষ বিনা চিকিৎসায় যেন মৃত্যুর দিক ধাবিত না হয়। এজন্য আমি আমার পক্ষ থেকে চিকিৎসা সেবায় যা যা করার প্রয়োজন আমি সবই করবোা ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলন, চারঘাট উপজলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, জেলা যুবদলর যুগ্ম সম্পাদক সাবির হোসেন মুকুট ও এমপি সাহেবের ব্যক্তিগত সহকারী জালাল উদ্দিন প্রমুখ।