মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

মধ্যপ্রাচ্যে প্রায় দুইশ শিশু নিহত: ইউনিসেফ

সোনার দেশ ডেস্ক ০৬ মার্চ ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৬ মার্চ ২০২৬ ০৯:৪৩ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যে প্রায় দুইশ শিশু নিহত: ইউনিসেফ

মধ্যপ্রাচ্যে শনিবার থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় এ পর্যন্ত শ’ দুয়েক শিশুর প্রাণ ঝরেছে বলে জানিয়েছে ইউনিসেফ। 


জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থাটি বলেছে, তাদের মধ্যে ইরানে মারা গেছে অন্তত ১৮১ জন, লেবাননে ৭ জন, ইসরায়েলে ৩ জন এবং কুয়েতে এক শিশুর মৃত্যু হয়েছে।


“শিশুরা যুদ্ধ শুরু করে না, কিন্তু অগ্রহণযোগ্যভাবে তাদের বড় মূল্য চুকাতে হয়। মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক উত্তেজনা বৃদ্ধির ফলে ইতোমধ্যেই শিশুদের ওপর ভয়াবহ প্রভাব পড়েছে,” বলছে ইউনিসেফ।


ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই দক্ষিণ ইরানের মিনাব শহরে মেয়েদের একটি স্কুলে হামলা হয়। ইরানের ইসলামী বিপ্লব রক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, এতে অন্তত ১৭৫ জন স্কুলশিশু নিহত হয়।


তথ্যসূত্র: বিডিনিউজ