মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

গোমস্তাপুরে এসএসসি ৯৩ ব্যাচের ইফতার

গোমস্তাপুর প্রতিনিধি ০৬ মার্চ ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ০৬ মার্চ ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
গোমস্তাপুরে এসএসসি ৯৩ ব্যাচের ইফতার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আমরা ৯৩ এসএসসি ব্যাচের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রহনপুর খান আজহারুল দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।


এসময় উপস্থিত ছিলেন, ৯৩ অ্যাডমিন চাঁপাইনবাবগঞ্জ জেলা  মেসবাহুল হক মেসবা, এডমিন ভোলাহাট উপজেলার বাবলু, এডমিন গোমস্তাপুর উপজেলা, ৯৩ ব্যাচ যশোর জেলা খাদ্য নিয়ন্ত্রক সেফাউর রহমান, সার্বিক তত্ত্বাবধানে প্রভাষক জাকির হোসেন ও আলমগীর হোসেন। ইফতারে ৯৩ মৃত বন্ধুদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতারিম নুরুল আমিন।