সোমবার, জুন ২২, ২০২৬

পার্বতীপুর সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ০৭ মার্চ ২০২৬ ০১:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ০৭ মার্চ ২০২৬ ০১:২৭ অপরাহ্ন
পার্বতীপুর সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

“যেখানেই থাকি,থাকুক হৃদয়ে পার্বতীপুর,যতদিন বাঁচি,বাঁচুক প্রাণে পার্বতীপুর”এই প্রতিপাদ্য কে সামনে রেখে রাজধানী ঢাকায় বসবাসরত দেশের উত্তরাঞ্চলের রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার অধিবাসীদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন “পার্বতীপুর সমিতি ঢাকা” এর উদ্যোগে এক অনাড়ম্বর পরিবেশে প্রতি বছরের ন্যায় এবারেও দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  হয়েছে । শুক্রবার (৬ মার্চ) ঢাকা মহানগরীর অভিজাত এলাকা গুলশান-১ এর গুলশান সাউথ এভিনিউের সেলেব্রিটি কমিউনিটি সেন্টারে (ওটোবি সেন্টার) “পার্বতীপুর সমিতি ঢাকার “ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের ( রাজউক) চেয়ারম্যান দিনাজপুরের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ তোজাম্মেল হক,মীরপুর সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ কামরুল হাসান,এনসিপি’র প্রধান যুগ্ন সমন্বয়ক ডাঃ আব্দুল আহাদ,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু,হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের এর উপ- ব্যবস্হাপনা পরিচালক নুর আলম সরদার। এ ছাড়াও বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মাহবুবার রহমান,সমাজসেবক ও সংগঠক সোলায়মান সামি প্রমুখ। সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মেজর (অবঃ) মিজানুর রহমান মন্ডল। উপস্থাপনায় ছিলেন কৃষিবিদ শুভ ইসলাম।

ইফতার ও দোয়া মাহফিলে ঢাকায় বসবাসরত পাঁচ শতাধিক পার্বতীপুরবাসী সতঃস্ফূত ভাবে অংশ নেয়। অভূতপূর্ব এই অনুষ্ঠানটি এক পর্যায়ে পার্বতীপুরবাসীর মিলন মেলায় পরিনত হয়।

“পার্বতীপুর সমিতি ঢাকার” সভাপতি মেজর (অবঃ)  মিজানুর রহমান মন্ডল ও সাধারণ সম্পাদক মাহবুবার রহমান সমিতির সকল সদস্য সহ ঢাকায় বসবাসরত সকল পার্বতীপুরবাসীকে দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণের  জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।