সোমবার, জুন ২২, ২০২৬

বগুড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর

বগুড়া প্রতিনিধি ০৭ মার্চ ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ০৭ মার্চ ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
বগুড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর

বগুড়ার ধুনট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিনহা আক্তার (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


শনিবার (৭ মার্চ) বিকেল ৩টার দিকে উপজেলার সোনাহাটা-বগুড়া সড়কের নান্দিয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিনহা আক্তার উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের সোহেল রানার মেয়ে। সে স্থানীয় নান্দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে প্রতিবেশীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সিনহা আক্তার পাকা সড়ক পার হওয়ার চেষ্টা করছিল। এ সময় দ্রুতগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়টি পুলিশ জেনেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।