শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনা, ইফতার বিতরণ
জাতীয়তবাদী শ্রমিক দল কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করা হয়েছে। এবং পথযাত্রীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
শনিবার (৭ মার্চ ) বিকেলে নগরীর হাইটেক পার্কের লেকের পাড়ে আয়োজিত এই দোয়া মাহফিলে আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা থানার শ্রমিক দলের সভাপতি সুমন আলী। সঞ্চালনায় ছিলেন প্রচার সম্পাদক মাহাবুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম (পাখি), জেলা সভাপতি রোকনুজামান আলম, মহানগর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাশিয়াডাঙ্গা থানার বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, রাজপাড়া থানার সাংগাঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হারেজ খান, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি নেতা আবু আলম খান উজ্জল।