সোমবার, জুন ২২, ২০২৬

৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালানোর সক্ষমতা রাখে ইরান: আইআরজিসি

সোনার দেশ ডেস্ক ০৮ মার্চ ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ০৮ মার্চ ২০২৬ ০১:৪৫ অপরাহ্ন
৬ মাস ‘তীব্র যুদ্ধ’ চালানোর সক্ষমতা রাখে ইরান: আইআরজিসি
আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি জানিয়েছেন, তার দেশের সামরিক বাহিনী বর্তমান গতিতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে টানা ছয় মাস ‘তীব্র যুদ্ধ’ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।

নাইনি বলেন, ইরান এ পর্যন্ত তাদের ‘প্রথম ও দ্বিতীয় প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, আগামী দিনগুলোতে ইরান তাদের ‘উন্নত এবং সচরাচর ব্যবহৃত হয় না এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করবে।

বাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আহত ৩

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের একটি হামলার পর দেশটির মুহররাক শহরে অন্তত তিনজন আহত হয়েছেন এবং একটি বিশ্ববিদ্যালয় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল-জাজিরার।

রবিবার (৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে মন্ত্রণালয় জানায়, আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ নিচে পড়ার কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে।

মুহররাক শহরটি বাহরাইনের তৃতীয় জনবহুল শহর।

তথ্যসূত্র: রাইজিংবিডি