রাজশাহী’র সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
রোববারি (৮ মার্চ) রাত আনুমানিক ৩:৪০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোদাগাড়ী থানার হরিসংকরপুর এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এ সময় চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যে গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।