পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
‘আজকের পদক্ষেপ, আগামী ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে- নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বেলা ১১টায় নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, এলজিইডি ও নজিপুর পৌরসভার সহযোগিতায় পৌর ভবন হলরুমে আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ঘোষ, নজিপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফজলুল হক, পৌরসভার জি আই সিডি আই ইউজি আইপি মোঃ হাবিবুর রহমান, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ।