সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি হতে হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ মার্চ ২০২৬ ০২:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ মার্চ ২০২৬ ০২:১৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে বসতবাড়ি হতে হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেফতার

র‌্যাব-৫, রাজশাহী, সিপিসি-১ এর একটি অভিযানিক দল সোমবার (৮ মার্চ) রাত ১:৫০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে নিজ বাড়ি হতে আসামী আলী হোসেন (২৩) কে ২০০ গ্রাম অবৈধ মাদক হেরোইনসহ গ্রেফতার করেছে। ধৃত আসামী মালবাগডাঙ্গা সোনাপট্টি এবরান আলীর ছেলে।

আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।