সোমবার, জুন ২২, ২০২৬

গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

সংবাদ বিজ্ঞপ্তি ০৮ মার্চ ২০২৬ ০২:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৮ মার্চ ২০২৬ ০২:২৪ অপরাহ্ন
গোদাগাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

 রোববার  (৮মার্চ) সিসিবিভিও-রাজশাহী ও রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচী”-এর আওতায় গোদাগাড়ীর কাকনহাটে আন্তর্তাজাতিক নারী দিবস উদযাপিত হয়। এতে রক্ষাগোলা সংগঠনের শতাধিক নেতা-নেত্রী ও সদস্যগণ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষ্যে সকাল ৯.৩০ মিনিটে কাকনহাট সিসিবিভিও শাখা কার্যালয় হতে র‌্যালিটি কাকনহাটের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং র‌্যালি শেষে শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন, রক্ষাগোলা সমন্বয় কমিটির নেতা সিষ্টি টুডু, কাকনহাট তদন্ত কেন্দ্রের ডিএসবি প্রতিনিধি মো. কামরুজ্জামান, সিসিবিভিও’র সহ সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন, উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, রক্ষাগোলা সংগঠনের যুব নেত্রী, মর্জিনা সরেন, এলিসাবেথ টুডু।

বক্তাগণ তাদের বক্তব্যে দাবী তোলেন, কৃষিকাজে জড়িত জনজাতির নারী-পুরুষের কৃষক হিসেবে স্বীকৃতি চাই, উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, জনজাতির নারীদের কৃষি মজুরীতে সমঅধিকার চাই, বাল্যবিবাহ, যৌতুক রোধ ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হবে। এছাড়াও নারী দিবস উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্মসূচি কর্মকর্তা পৌল টুডু, জোসেফ হাঁসদা, রুমা লাভলী মূর্মূ, উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরীসহ সংস্থার সকল সংগঠকগণ।