আত্রাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে এবং ডাসকো ফাউন্ডেশনের সহায়তায় নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
৮ মার্চ রোববার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন।
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামানের পরিচালনায় অন্যদের মধ্যে দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, ডাসকো ফাউন্ডেশনের অগ্রযাত্রা প্রকল্পের ম্যানেজার আব্দুর রউফ মিলন, বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান বুলু, সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তছলিম উদ্দিন, সহসভাপতি আব্দুল জলিল চকলেট, শিক্ষার্থী রাফিয়া রাত্রি, তাসবিয়া আক্তার, সাথী আক্তার, সুমাইয়া, তাবাসসুম প্রমুখ।
অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দফতরের অফিসার,স্কুল- কলেজের শিক্ষক ও শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।