সোমবার, জুন ২২, ২০২৬

হাদি হত্যাকাণ্ডে জড়িত ২ মূল অভিযুক্ত কলকাতায় গ্রেপ্তার

সোনার দেশ ডেস্ক ০৮ মার্চ ২০২৬ ০৭:২০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৮ মার্চ ২০২৬ ০৭:২০ অপরাহ্ন
হাদি হত্যাকাণ্ডে জড়িত ২ মূল অভিযুক্ত কলকাতায় গ্রেপ্তার

ওসমান হাদি হত্যাকাণ্ডে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স দুই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। রবিবার তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এএনআই।


পুলিশ সূত্রে জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের নাম রাহুল ওরফে ফয়সাল কিরম মাসুদ এবং আলমগীর হোসেন। এই ফয়সালই হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।


পুলিশ আরো জানিয়েছে, বাংলাদেশ-ভারতের বনগাঁ সীমান্ত এলাকা থেকে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। ওসমান হাদিকে খুনের পর মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিল তারা। বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। শনিবার রাতে বনগাঁ এলাকা থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।


তথ্যসূত্র: রাইজিংবিডি