সোমবার, জুন ২২, ২০২৬

ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

ঈশ্বরদী প্রতিনিধি ০৮ মার্চ ২০২৬ ১১:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০৮ মার্চ ২০২৬ ১১:১৪ অপরাহ্ন
ঈশ্বরদী প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

পাবনার ঈশ্বরদী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে ঈশ্বরদী প্রেসক্লাবে কার্যনির্বাহী সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে পুরনো কমিটি বিলুপ্ত করে প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান টিপুকে আহ্বায়ক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।


এ উপলক্ষ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান টিপু। এ সময় সর্বসম্মতিক্রমে নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, মোস্তাক আহমেদ কিরণ, এস.এম. রাজা, এস.এম ফজলুর রহমান, মাহাবুবুল হক দুদু, আব্দুল্লাহ-আল ওমর খাঁন সুমার, সেলিম সরদার, মহিদুল ইসলাম, ওহেদুজ্জামান টিপু, জাহাঙ্গীর হোসেন, ওয়াহেদ আলী সিন্টু, শহীদুল্লাহ্ খাঁন ও শেখ মেহেদী হাসান। এই কমিটি আগামী ৩ মাসের মধ্যে সদস্য যাচাই-বাছাই ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করে গঠনতন্ত্র অনুযায়ী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করবে।