পার্বতীপুরে ১০২ ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
দিনাজপুরের পার্বতীপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০২ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার (৮ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর মুন্সিপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৯ মার্চ) দুপুরে মাদকসহ গ্রেফতারকৃততে ব্যক্তিকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার মাদক কারবারি মৃত আবু তালেবের ছেলে আশিকুর রহমান মিন্টু (৪৩)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত ফেনসিডিলসহ েেগ্রফতার ব্যক্তিকে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।