সোমবার, জুন ২২, ২০২৬

পত্নীতলায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০৯ মার্চ ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ০৯ মার্চ ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
পত্নীতলায় জামায়াতের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর জামায়াতের আয়োজনে আলোচনা সভা, দোয়া ও  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (৯ মার্চ) মুগ্ধ কমিউনিটি সেন্টারে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা কর্মপরিষদ সদস্য ও পত্নীতলা উপজেলা পরিষদ নির্বাচনে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক হাবিবুর রহমান। 


নজিপুর পৌর জামায়াতের আমীর মাও মোফাচ্ছেল হকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক ডাঃ শামসুল আলম, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবু ওবায়দা, পত্নীতলা উপজেলা সেক্রেটারী মাওলানা হারুনর রশিদ, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা হারুনর রশিদ প্রমুখ।


এসময় উপজেলা ও নজিপুর পৌর জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।