সোমবার, জুন ২২, ২০২৬

শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত

শিবগঞ্জ প্রতিনিধি ০৯ মার্চ ২০২৬ ১০:৪২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ০৯ মার্চ ২০২৬ ১০:৪২ অপরাহ্ন
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত

শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কৃষক নিহত হয়েছে।নিহত কৃষক হলো দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের উসমান আলির ছেলে জিহাদ হোসেন (২০)। 


বিষয়টি নিশ্চিত করে দূর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম ও মনোহরপুর গ্রামের সাবেক ইউপি সদস্য তোজাম্মেল হক জানান, সোমবার (০৯ মার্চ) বেলা দুইটার দিকে জিহাদ হোসেন বাড়ির সামনে মনোহরপুর মাঠে ধানের জমিতে সেচ দিতে গিয়ে মর্টারের বিদ্যুতের তারের সাথে শক খেয়ে ঘটনাস্থলেই নিহত হয় জিহাদ।


কিছুক্ষণ পরে অন্য  একজন কৃষক তার ধানের জমিতে সেচ দিতে গিয়ে মর্টারের ঘরে জিহাদকে মৃতাবস্থায় দেখলে ঘটনাটি জানাজানি হয়। ঘটনাটিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।