সোমবার, জুন ২২, ২০২৬

যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান: আইআরজিসি

সোনার দেশ ডেস্ক ১০ মার্চ ২০২৬ ১২:০২ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১০ মার্চ ২০২৬ ১২:০২ অপরাহ্ন
যুদ্ধের শেষ নির্ধারণ করবে ইরান: আইআরজিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ স্বল্পমেয়াদি হতে পারে। তবে তিনি সতর্ক করেছেন, ইরান বিশ্বব্যাপী তেল সরবরাহ ব্যাহত করে, তাহলে সংঘাত আরো তীব্র আকার নিতে পারে। ট্রাম্পের এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। জানিয়েছে, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবে ইরান। 

আইআরজিসি জানিয়েছে, যুদ্ধের শেষ কী হবে তা ঠিক করা তাদেরই দায়িত্ব। 

বিবৃতিতে আরো বলা হয়েছে, “এখন এ অঞ্চলের ভবিষ্যত ও হিসাব আমাদের সামরিক বাহিনীর হাতে; যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করতে পারবে না।”

রয়টার্সের খবরে বলা হয়েছে, আইআরজিসি সতর্ক করেছে, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলতে থাকে, তাহলে তেহরান ‘এক লিটার তেলও’ রপ্তানি হতে দেবে না।

ইরানে যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল ও গ্যাসের বড় সরবরাহ ব্যাহত হয়েছে এবং যুক্তরাষ্ট্রে জ্বালানি মূল্য বেড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ মোজতবা খামেনির নিয়োগের একদিন পরই তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। 

সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী বা এর আশেপাশে প্রায় ১০টি জাহাজ হামলার শিকার হয়েছে। চলমান যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে।

তথ্যসূত্র: রাইজিংবিডি