রিটায়ার্ড অফিসার এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহ্ফিল
রাজশাহী মহানগরে বসবাসকারী বিভিন্ন অফিস-আদলত ও শিক্ষা প্রতিষ্ঠান হতে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত রিটার্য়াড অফিসার এ্যাসোসিয়েশন রোয়া নামক সংগঠনের উদ্যোগে সোমবার বিকালে মনিবাজার নানকিং কমিউনিটি সেন্টারে এক ইফতার ও দোওয়া মাহাফিলের আয়োজন করা হয়। ১১০ জন সদস্য অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
সংগঠনের চেয়ারম্যান রাকাব জি.এম (অব.) আলহাজ ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন. জি.এম. (অব.) সাজাম্মূল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের ডি.জি.এম (অব.) ফেরদৌস আহম্মদ, পোস্ট মাস্টার জেনারেল মো. শফিকুল আলম, টিটি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সামাদ মন্ডল, (অব.) জিএম রাকাব মো. একরামুল হক, জি,এম (অব.) রাকাব মো. জহুরুল হক, মো. রাফিকুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসান খন্দকার, সেনা অফিসার (অব.), কর্মাসিয়াল অডিট পরিচালক (অব.) শরিফ নূরুল আম্বিয়া, রাকাব কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ আল মাহমুদ, কৃষি অফিসার (অব.) বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান (দারুশা),
বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা রাকাব (অব.), এ.জি.এম. (অবঃ) বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, এ.জি.এম. (অবঃ) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী প্রাং, উর্ধতন কর্মকর্তা (অব.) ও সাবেক ট্রেড ইউনিয়ন নেতা আব্দুল মজিদ মিঞা সহ অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ।