সোমবার, জুন ২২, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের ইদ সামগ্রী বিতরণ

রাকিবুল হাসান,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ ০৩:১৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাকিবুল হাসান,আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ ০৩:১৫ অপরাহ্ন
বগুড়ার আদমদীঘি উপজেলা যুবদলের ইদ সামগ্রী বিতরণ

পবিত্র ইদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে সাধারণ মানুষে মাঝে ইদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আয়োজনে এসব ইদ সামগ্রী বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, জেলা বিএনপির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, আবু তালেব দুলাল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিন হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম, এসএম জুয়েল রানা, শিহাব চৌধুরী, তামিম হোসেন, নজরুল ইসলাম, জাসাসের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পি, উপজেলা ছাত্রদল সভাপতি শাকিব হোসেন, সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রদল নেতা আকাশ হোসেন, খোকন সরদার, শ্রমিক দলের সভাপতি বিপ্লব হোসেন, সম্পাদক আবু হাসান, শ্রমিকদল নেতা আকরাম হোসেন, উপজেলা মহিলা দলের সভানেত্রী রিনা খাতুন প্রমুখ।

প্রায় দুই শতাধিক গরীব মানুষদের মাঝে ইদ সামগ্রী হিসাবে লাচ্চা সেমাই, চিনি, দুধসহ প্রভৃতি সামগ্রী প্রদান করা হয়।