মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পত্নীতলায় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): ১০ মার্চ ২০২৬ ০৩:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): ১০ মার্চ ২০২৬ ০৩:১৭ অপরাহ্ন
পত্নীতলায় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

নওগাঁ পত্নীতলায় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৬ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় পত্নীতলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, পত্নীতলা উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুর রহমান সিরি, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।