সোমবার, জুন ২২, ২০২৬

রহনপুরে ইসলামি সংস্কৃতিক উৎসবের গ্র্যান্ড ফিনাল

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ ০৭:৫৮ অপরাহ্ন
রহনপুরে ইসলামি সংস্কৃতিক উৎসবের গ্র্যান্ড ফিনাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হিউমান ওয়েল ফেয়ার ইনস্টিটিউট রহনপুর আয়োজিত ইসলামি সংস্কৃতিক উৎসব গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ড. মুহা. আতিকুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিষ্টেট মাহবুব আলম। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, ইসলামি ব্যাংক রহনপুর শাখা বাব্যস্থাপক মনিরুজ্জামান, সাবেক কাউন্সিলার আশরাফুল হক, প্রাসাদপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই সিদ্দিকী কামালসহ অন্যরা।#