নাটোরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার
নাটোরের বড়াইগ্রাম থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১০ টার দিকে উপজেলা বনপাড়া- হাটিকুমরুল মহাসড়কের আয়ারমারি ব্রিজ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে কাজ করছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুস ছালাম ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বেলা ১০ টার দিকে মহাসড়কের পাশে থেকে জ্বালানী হিসেবে গাছের ডাল সংগ্রহ করছিল স্থানীয়রা। এ সময় তারা সেখানে রক্তাক্ত একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ভারী কিছু দিয়ে আঘাত করে মুখমন্ডল থেতলে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। পরিচয় শনাক্ত করতে কাজ শুরু করা হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।