সোমবার, জুন ২২, ২০২৬

ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর

সোনার দেশ ডেস্ক ১০ মার্চ ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১০ মার্চ ২০২৬ ০৯:৩৬ অপরাহ্ন
ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা নেতানিয়াহুর
সোমবার (৯ মার্চ) ইসরায়েলি সরকারি বৈঠকে নেতানিয়াহু। ছবি: টাইমস অব ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার ঘোষণা করেছেন যে, ইরানে ইসরায়েলি হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, এই অভিযানের লক্ষ্য হলো ইরানের জনগণকে বর্তমান শাসনের হাত থেকে মুক্ত করা।


মঙ্গলবার ইসরায়েলের হাসপাতাল ও স্বাস্থ্য খাতের নেতাদের সঙ্গে এক বৈঠকে নেতানিয়াহু এই অঙ্গীকার ব্যক্ত করেন।


বৈঠকে নেতানিয়াহু বলেন, আমাদের লক্ষ্য হলো ইরানি জনগণকে স্বৈরাচারের জোয়াল থেকে মুক্ত করা। তবে শেষ পর্যন্ত এটি তাদের ওপরই নির্ভর করছে।


ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক তৎপরতার প্রভাব তুলে ধরে তিনি আরও বলেন, এ বিষয়ে কোনও সন্দেহ নেই যে, এখন পর্যন্ত নেওয়া পদক্ষেপের মাধ্যমে আমরা তাদের হাড় গুঁড়িয়ে দিচ্ছি।


তথ্যসূত্র: এপি, বাংলাট্রিবিউন