সোমবার, জুন ২২, ২০২৬

বগুড়ায় দুই মাদকাসক্তের দেড় মাসের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ ১১:০২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ ১১:০২ অপরাহ্ন
বগুড়ায় দুই মাদকাসক্তের দেড় মাসের কারাদণ্ড

বগুড়ার ধুনট উপজেলায় মাদকাসক্ত হয়ে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার অভিযোগে দুইজনকে দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার নলডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান এ দণ্ডাদেশ প্রদান করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন—নলডাঙ্গা গ্রামের সোরহাব মন্ডলের স্ত্রী রোকেয়া খাতুন (৪১) এবং মৃত খোকা মন্ডলের ছেলে ফুল মিয়া (৩২)।


জানা যায়, নলডাঙ্গা এলাকায় এক নারী ও এক পুরুষ মাদকাসক্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করছে—এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের পৃথকভাবে অর্থদণ্ড এবং দেড় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


পরবর্তীতে পুলিশের মাধ্যমে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।