মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

বিভাগীয় শহরে অকটেন-পেট্রোল সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত

সোনার দেশ ডেস্ক ১১ মার্চ ২০২৬ ০১:২৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১১ মার্চ ২০২৬ ০১:২৯ অপরাহ্ন
বিভাগীয় শহরে অকটেন-পেট্রোল সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত
বিপিসির লোগো

চলমান পরিস্থিতিতে দেশের জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে অকটেন ও পেট্রোলের বিক্রি আগের চেয়ে বাড়িয়ে সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (১১ মার্চ) বিপিসি থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থাটি থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জনগণের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখতে বিপিসি জ্বালানি তেল সরবরাহ ও গ্রহণসংক্রান্ত বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে। এর আওতায় দেশের বিভাগীয় শহরে জ্বালানি তেল (অকটেন ও পেট্রোল) বিক্রির গড় হার ২৫ শতাংশ কমানোর পরিবর্তে বর্তমানে ১৫ শতাংশ কমিয়ে ফিলিং স্টেশনপ্রতি বরাদ্দ চার্ট অনুযায়ী সরবরাহ করা হবে।

বিপিসি জানিয়েছে, সংশোধিত বরাদ্দ অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিতে তাদের অধীনস্থ বিপণন কোম্পানিগুলোর ডিপো সুপার, বিক্রয় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ডিলার ও এজেন্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন