বদলগাছীতে জাতীয় আইনগত সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা
নওগাঁর বদলগাছী সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী সংস্থা ও উপজেলা জাতীয় আইনগত সহায়তা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খান ফাউন্ডেশনর সহযোগিতায় আপোষ কর্তৃক বাস্তবায়িত সুইজস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো অপারেশন(এসডিসি) গ্লোবার অ্যাপেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ভয়েজেস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় বুধবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো, আমিরুল ইসলাম, পরিবার পরিকল্পনা অফিসার সুবোধ কুমার আচার্য, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংবাদিক এমদাদুল হক দুলু, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, সাজেদা বেগম, জগবতী টপ্য প্রমুখ।